https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 11 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়া এর কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ার বাগবাড়ীতে দোয়া মাহফিল

admin
September 11, 2026 8:23 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার কারা মুক্তি দিবস উপলক্ষে বাগবাড়ীতে দোয়া মাহফিল। ১১ সেপ্টেম্বর শুক্রবার বাদ আছর বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। আলোচনা ও মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

এ সময় তিনি বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং নশিপুর ইউপির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, উপজেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, বিএনপি নেতা লালু খাঁ, মাহফুজার রহমান ফারুক, শাহীন সরকার, শফিকুল ইসলাম, আব্দুল করিম, আশরাফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, সাবেক সদস্য আব্দুল মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ইলিয়াস মাহমুদ উজ্জ্বল,

নশিপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পোটল, যুগ্ম-আহবায়ক ইউনুছ আলী গেদা, যুবদল নেতা মোস্তাফিজার রহমান মোস্তা, আপেল মাহমুদ, আবু জাফর, ফারহাদ হোসেন, মোয়াজ্জেম হোসেন, আসাদুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল হালিম, আবু রায়হান, সিরাজুল ইসলাম, বুলবুল হোসেন, বাদশা মিয়া, লিটন সরকার, শফিকুল ইসলাম, আল মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম রিবন, শহিদুল ইসলাম, জিন্নাত আলী,

আল-আমিন, রনি বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, ছাত্রদল নেতা আয়নাল হক, মাসুদ রানা, আবু সুফিয়ান তোহাব, মেহেদী হাসানসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগণ প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হামিদুল হক।
উল্লেখ্য, ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ এক বছর কারাবাসের পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি মুক্তি পান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।