https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 3 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান

admin
June 3, 2026 12:24 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্বে নিয়োজিত হয়েছেন আলি আকবর খান। গত ১ জুন ২০২৬ তারিখে পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।

১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদানকারী আলি আকবর খান ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি রেঞ্জ পুলিশ, পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেছেন।

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। ইতালিতে মানবপাচার প্রতিরোধ ও বৈধ অভিবাসন বিষয়ে এবং মালদ্বীপে মানবপাচার ও অভিবাসী পাচার সংক্রান্ত তথ্য সংগ্রহবিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় তাঁর অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য।

উল্লেখ্য, সিআইডির সাবেক প্রধান মোসলেহ উদ্দিন আহমেদ সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়ার পর সিআইডি প্রধানের পদটি শূন্য হয়। এরপরই আলি আকবর খানকে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সিআইডি পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁর নেতৃত্বে সিআইডির তদন্ত কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও জনবান্ধব হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।