https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাবৃহস্পতিবার, 5 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বাবা-মা হারানো তানভীরের সাফল্য, এইচএসসিতে শেরপুরে মানবিকে প্রথম ও জেলায় চতুর্থ

admin
নভেম্বর 4, 2026 9:48 অপরাহ্ন
Link Copied!

মিন্টু ইসলাম :

ছোটবেলাতেই হারিয়েছেন বাবা-মাকে। মাথার ওপর ছিল না বাবা-মায়ের স্নেহ ও ভালোবাসার ছায়া। জীবনের শুরুতেই নেমে আসে কঠিন বাস্তবতা। সেই শূন্যতা বুকে ধারণ করেই ফুফুর বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে গেছেন তানভীর হাসান তন্ময়। নানা প্রতিকূলতা পেরিয়ে এবার এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন তিনি।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে ১ হাজার ১২৫ নম্বর পেয়ে বগুড়ার শেরপুর উপজেলায় প্রথম এবং জেলা পর্যায়ে চতুর্থ স্থান অর্জন করেছেন তানভীর। তিনি শেরপুরের প্রোগ্রেসিভ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

তানভীর হাসান তন্ময়ের বাড়ি শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শাকদহ গ্রামে। ছোটবেলা থেকেই ফুফুর বাড়িতে থেকে বেড়ে উঠেছেন তিনি। বাবা-মায়ের স্নেহ-ভালোবাসা থেকে বঞ্চিত হলেও নিজের পড়াশোনার প্রতি একাগ্রতা ও অধ্যবসায়ের মাধ্যমে আজ সাফল্যের এই অবস্থানে পৌঁছেছেন।

তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং প্রতিকূলতার মধ্যেও স্বপ্ন দেখার এবং তা বাস্তবায়নের এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।