
দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিনকে চরমোনাই মাদরাসায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় পীর সাহেব চরমোনাই তার অসামান্য কৃতিত্বের জন্য তাকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান প্রদানের দাবি জানিয়েছেন।
জানা গেছে, হাফেজ নুরুদ্দিনের বাবা চরমোনাইয়ের মুরিদ এবং নুরুদ্দিন নিজেও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন সদস্য।
আন্তর্জাতিক পর্যায়ে কোরআন হিফজ প্রতিযোগিতায় বিশ্বসেরা হয়ে দেশের জন্য গৌরব বয়ে আনা হাফেজ নুরুদ্দিনের এই অর্জনকে ইসলামী অঙ্গনে বিশেষভাবে প্রশংসিত করা হয়েছে। তার সাফল্যে ভবিষ্যৎ প্রজন্ম কোরআন শিক্ষায় আরও উৎসাহিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রতিবেদকের নাম 























