Dhaka ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে মহানবি (সা.)-কে নিয়ে পুরোহিতের কটূক্তি বগুড়া নন্দীগ্রামে বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ১ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

সম্প্রতি মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই বাজারে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (২৭ই সেপ্টেম্বর) আসর নামাজ শেষে হাটকড়ই সমাজ সেবা সংস্থার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সমাবেশে হাটকড়ই বাজার সমাজ সেবা সংস্থার সভাপতি আবু তালহা মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন-সমাজ সেবা সংস্থার সাধারণ সম্পাদক রায়হান মন্ডল,সহ -সাধারণ সম্পাদক মুফতি আসাদুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মুসাদ্দিকুর রহমান,হাট কড়ই বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুফতি আতিকুর রহমান প্রমুখ।এ সময় বক্তারা ভারতের হিন্দু পুরোহিতের ইসলাম ধর্ম ও রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তি, ইসলাম অবমাননা করা এবং বিজেপি নেতা নীতেশ রানে রামগিরি মহারাজকে সমর্থন করায় কটূক্তিকারী ও সমর্থনকারীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান। পাশাপাশি ভারতীয় সকল পণ্য বর্জনের জন্য সকল মুসলমানের প্রতি অনুরোধ জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ভারতে মহানবি (সা.)-কে নিয়ে পুরোহিতের কটূক্তি বগুড়া নন্দীগ্রামে বিক্ষোভ

Update Time : ০৪:৩৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪