Dhaka ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিউয়ের নেশায় ইউটিউব নাটকে অশ্লীলতা তৈরি করছে অসাধু নির্মাতা

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

চটুল গল্পের অশ্লীল নামের ইউটিউব নাটকের চরম রমরমা ভিউ বাণিজ্য চলছে। আর ভিউয়ের জন্যেই টিভি চ্যানেলের পরিবর্তে একশ্রেণীর নির্মাতা নির্মাণ করছেন চটকদার নাটক। সেসব নাটকে কাজ করে রীতিমতো তথাকথিত ও আত্মস্বীকৃত তারকা বনে যাচ্ছে অভিনয় না জানা কিছু উঠতি তরুণ – তরুণী।

ইউটিউব তকমাধারী অভিনেতা – অভিনেত্রীদের নিয়ে কতিপয় নির্মাতারা অশ্লীল কনটেন্ট তৈরি করে সেগুলোর ব্যাপক ভিউও পাচ্ছেন। ইউটিউবের জন্য নির্মিত এসব নাটকের উদ্ভট গল্প, অশ্লীল নাম ও অঙ্গভঙ্গি, অশ্রাব্য গালাগালি একশ্রেণির দর্শকের কাছে বেশ প্রিয় হয়ে উঠছে। বর্তমানে ইউটিউবের জন্য নির্মিত নাটকে প্রচুর পরিমানে ‘বিপ’ শব্দের ব্যবহার করা হয়। ‘বিপ’ শব্দটি প্রয়োগ করে উদ্দেশ্যমূলকভাবে জানিয়ে দেয় এখানে গালি আছে। দুঃখজনক হলো – এই শ্রেণির কোনো নাটকই পরিবার নিয়ে দেখা যায় না।

খোঁজ নিয়ে জানা গেছে, ইউটিউব স্বাধীন একটি ডিজিটাল মাধ্যম বলে সবাই যে যার মতো করে কনটেন্ট তৈরি করছেন। দর্শকও সময় – সুযোগমতো নাটক দেখছে। তবে নাটকের নামে যেসব কনটেন্ট প্রচার কার হচ্ছে, সেগুলো কোনো সুস্থ রুচির মানুষের পক্ষে দেখা সম্ভব নয় বলে অভিযোগ দীর্ঘদিনের। এসব মানহীন কিংবা অশ্লীল কমেডি নাটক মুক্তির অল্প কিছু দিনের মধ্যে লাখ – লাখ ভিউ হচ্ছে। একশ্রেণির দর্শক এগুলো দেখে বিনোদনও নিচ্ছেন।

জানা গেছে, এগুলো বাণিজ্যিকভাবে সফল হলেও আমাদের নাটকের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। রুচিশীল দর্শক এসব নাটক দেখে বিরক্ত হচ্ছেন। ২০২৩ সালের কয়েকটি নিম্নরুচির নাটকের নাম শুনলেই সেটি সহজে বোঝা যায়। যেমন ‘দৌড়ের উপর বিয়ে’, ‘বাটপার প্রেমিক’, ‘জামাই কেন চোর’, ‘বেয়াইন যেন কাঁচামরিচ’, ‘দুইজনের এক বউ’, ‘বিয়ে ছাড়া বাচ্চা’ ইত্যাদি। এসব নাটকে কমেডির নামে অশ্লীল দৃশ্য ও সংলাপ উপস্থাপন করা হচ্ছে। বেশি ভিউ ও আয়ের প্রত্যাশায় এ ধরনের মানহীন ও কুরুচিপূর্ণ নাটক কিছু নির্মাতা নির্মাণ করছে।

জানা গেছে, বর্তমানে ইউটিউব নির্ভর কাজের প্রতি অনীহা প্রকাশ করতে দেখা গেছে অনেক অভিনয়শিল্পীর। কারণ জানতে চাইলে এর নেপথ্যে তাদের ভাষ্য হচ্ছে – ইউটিউব নির্ভর কাজের প্রতি অনীহা মূলত কিছু নির্মাতা ও অভিনেতার জন্য তৈরি হয়েছে। তারা অশ্লীল সংলাপ ও কমেডির নামে ভাঁড়ামোপূর্ণ নাটক নির্মাণ করেন। তাদের কাজ ফিরিয়ে দিয়েছি। তথাকথিত কিছু নির্মাতা বা কিছু অভিনয়শিল্পী এই ইউটিউবের ভালো ট্রেন্ডটি নষ্ট করে দিচ্ছে।

উদাহরণ দিয়ে এক অভিনেতা বলেন, কিছুদিন আগে আমি একটি কাজে বিমানে করে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিলাম। বিমানটি ল্যান্ড করার সময় হঠাৎ এক বয়স্ক ভদ্রলোক আমার দিকে এসে অনেকটা ধমকের স্বরে বললেন, আপনাদের নাটকে এত গালাগালি থাকে কেন ? আমরা পরিবার নিয়ে দেখতে পারি না। আমি চুপ হয়ে গেলাম। আমার নিজের অভিনীত কোনো নাটকে কিন্তু এমন ধরনের অভিযোগ পাওয়া যাবে না। যেহেতু এই ইন্ডাস্ট্রির অংশ হিসেবে আমিও রয়েছি, তাই এসব অপবাদ নিতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নাট্যকার এই বিষয়ে বলেন, ইউটিউবের জন্য নির্মিত ওসব নাটককে নাটক বলাটা যৌক্তিক না। এগুলো ইউটিউবের সস্তা কনটেন্ট। এমন ধরনের কনটেন্ট কলকাতাতেও অহরহ হচ্ছে। যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখনো খুবই নিম্নমানের এবং অশ্লীল গানের ক্যাসেট বের হতো এবং এগুলো বিক্রিও হতো অনেক। কিন্তু কালের গর্ভে হারিয়ে গেছে। বাস্তবতা হচ্ছে, সস্তা কিছুই টিকে থাকে না। এখন সেইসব ক্যাসেট ব্যবসায়ীরা এখন ইউটিউবে অশ্লীল কন্টেন্ট তৈরি করে অর্থ কামাচ্ছে, এই নিয়ে খুব বেশি বিচলিত হওয়ার কিছু নেই। এগুলো এসেছে, আবার হারিয়ে যাবে।

নাট্যগবেষকরা বলছেন, ইউটিউব একটি সেন্সরবিহীন প্ল্যাটফর্ম হওয়ায় সবাই নিজের মতো কাজ করছে। আর ভিউ বাণিজ্য একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভিউ-এর জন্য অনেক নির্মাতা মরিয়া হয়ে উঠছে। রাতারাতি ভাইরাল হতে গিয়ে অনেক অভিনয় শিল্পীরাও অশ্লীলতার ফাঁদে পা দিচ্ছে। ভিউ হওয়া আর্টিস্টদের আবার নির্মাতাদের কাছে কদর বেশি। তাই এসব থেকে পরিত্রাণ পেতে কিছু নীতিমালার প্রয়োজন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ, তদন্তে চার প্রতিষ্ঠান

ভিউয়ের নেশায় ইউটিউব নাটকে অশ্লীলতা তৈরি করছে অসাধু নির্মাতা

আপডেটের সময় : ১০:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩