https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 10 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জে ডাকাতি হওয়া ৬৪৩ কার্টুন সয়াবিন তেল বগুড়ার শেরপুরে উদ্ধার, আটক ২

admin
July 10, 2026 5:44 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:
মুন্সিগঞ্জে ডাকাতির ঘটনায় লুট হওয়া বিপুল পরিমাণ সয়াবিন তেল বগুড়ার শেরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শেরপুরের দুটি গুদাম থেকে মোট ৬৪৩ কার্টুন ৪ পিস ফ্রেশ ব্র্যান্ডের ২ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করা হয়। শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের একজন শেরপুর উপজেলার মধ্য জামুর এলাকার আব্দুস সালামের ছেলে মো. ইমরান (৩৬)। তার বিরুদ্ধে পূর্বেও গরু চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, ফ্রেশ কোম্পানির ২ লিটার বোতলজাত সয়াবিন তেলের ৬৬৫ কার্টুন (প্রতি কার্টুনে ৯টি বোতল) একটি কাভার্ডভ্যানে করে মুন্সিগঞ্জের ডিলারের কাছে নেওয়া হচ্ছিল। কাভার্ডভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-ট-১৮-২২০৬। শুক্রবার (১০ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে অভিযান চালিয়ে ডাকাত চক্রের এক সদস্যকে আটক করেন মুন্সিগঞ্জের শ্রীনগর থানার এসআই মুয়াজ্জেম হোসেন ও এএসআই হুমায়ুন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কাভার্ডভ্যানটির চালককেও আটক করা হয়।

আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ার শেরপুর উপজেলার বেলঘড়িয়া বাজারে প্রতাপ কুমার রায়ের গুদামে অভিযান চালিয়ে ৫৮৫ কার্টুন এবং ইমরানের বাড়ির গুদাম থেকে আরও ৫৮ কার্টুন ৪ পিস সয়াবিন তেল উদ্ধার করা হয়।
গুদাম মালিক প্রতাপ কুমার রায় জানান, গত ৯ জুলাই স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন তার গুদামটি ভাড়া নেন। তবে ভাড়ার আনুষ্ঠানিক চুক্তিপত্র (ডিড) পরে সম্পন্ন করবেন বলে জানিয়েছিলেন।

শেরপুর থানার এসআই শাহাদত উদ্ধার অভিযানে সহযোগিতা করেন। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়।
এ ঘটনায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় ১০ জুলাই একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ১১ নম্বর হিসেবে রেকর্ড করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ডাকাতি চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।