Dhaka ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর ৫০ টাকার স্মারক নোট অবমুক্ত

  • Reporter Name
  • Update Time : ১১:৫৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
  • ২ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বাংলাদেশের প্রথম মেট্রোরেলের শুভ উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের মুদ্রণ করা ৫০ টাকা মূল্যমানের স্মারক নোটে আমার তোলা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ছবিটি ব্যবহৃত হয়েছে। অনেক অনেক কৃতজ্ঞতা বঙ্গবন্ধুকন্যা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম মেট্রো রেলের উদ্বোধন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট অবমুক্ত করেছেন।

প্রধানমন্ত্রী আজ রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনী অনুষ্ঠানে এই স্মারক নোট অবমুক্ত করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণিষ্ঠ কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছোট বোন শেখ রেহানা এ সময় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নোটের এক পাশে মেট্রো রেলের ব্যাকগ্রাউন্ডসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকবে। অপর পাশে মেট্রো রেলের ছবি থাকবে। ২৯ ডিসেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে এবং পরে অন্যান্য শাখা থেকে জনসাধারণ এই নোট সংগ্রহ করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. আবদুর রউফ তালুকদার স্বাক্ষরিত এই স্মারক নোট খাম ছাড়া ৫০ টাকা এবং খামসহ ১ শত টাকা দিয়ে ক্রয় করা যাবে। বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর ৫০ টাকার স্মারক নোট অবমুক্ত

Update Time : ১১:৫৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২