Dhaka ০৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রসের হাঁড়ি বাড়াবাড়িতে অভিনয় করেছেন তানিন সুবহা | বিনোদন

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

অভিনয়ের মানুষ লাইট ক্যামেরা অ্যাকশনের শব্দ ছাড়া নাকি শান্তি পান না। ক্যামেরার সামনেই যেনো তাদের যত শান্তি এবং অভিনয়ের মাঝেই তাদের সব আনন্দ। তাই অভিনয়ের আনন্দ পাওয়ার আশায় নিজের শান্তির জায়গায় অর্থাৎ ক্যামেরার সামনে ফিরলেন চিত্রনায়িকা তানিন সুবহা। তবে তিনি ফিরেছেন ছোটপর্দায়। আকাশ রঞ্জন পরিচালিত ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ শীর্ষক ধারাবাহিকে যুক্ত হয়ে ৭ মার্চ উত্তরায় শূটিং শুরু করলেন তানিন।

শূটিং স্পট থেকে অভিনেত্রী তানিন সুবহা বলেন, সাময়িক বিরতির পর শুটিং করছি, অভিনয়ে ফিরেছি। ঈদের মতো অন্যরকম আনন্দ লাগছে। প্রিয় সহকর্মীরা খুব সহজে সবাই আপন করে নিয়েছে। আমার শুভাকাঙ্ক্ষীরাও চায় যাতে নিয়মিত কাজ করি। তাই নতুন কাজ শুরু করতে পেরে বেশ আনন্দিত আমি। জানা যায়, ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ ধারাবাহিকে তানিন ছাড়াও অভিনয় করেছেন শাকিলা পারভীন, চিত্রলেখা গুহ, রিনা খান প্রমুখ। ধারাবাহিকের গল্প লিখেছেন টিপু আলম মিলন।

তানিন সুবহা জানিয়েছেন, চলতি মাসে আরও কয়েকটি নাটকের শুটিং করবেন তিনি। প্রসঙ্গত, তানিন সুবহা অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে রয়েছে ‘মাটির পরী’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘ভালো থেকো’, ‘বীর বাঙালি’ ও ‘রাজা রানির গল্প’। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’ ছবিগুলো।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক জেলা প্রশাসকসহ তিনজন আটক

রসের হাঁড়ি বাড়াবাড়িতে অভিনয় করেছেন তানিন সুবহা | বিনোদন

আপডেটের সময় : ১২:২৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪