https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 18 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

‎র‍্যাব-১২ এর অভিযানে প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

admin
June 18, 2026 10:19 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আমিরুজ্জামান ওরফে পিন্টু (৫৫)-কে গ্রেপ্তার করেছে।

‎র‍্যাব সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব নিয়মিতভাবে বিভিন্ন অপরাধবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প জানতে পারে যে, সিআর মামলা নং-৯৬৩/২৬, সদর থানার প্রতারণা মামলার (ধারা-৪০৬/৪২০/১০৯) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আমিরুজ্জামান ওরফে পিন্টু গ্রেফতার এড়াতে বগুড়া সদর উপজেলার মালগ্রাম খন্দকারপাড়া এলাকায় আত্মগোপনে অবস্থান করছে।

‎প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) ভোর আনুমানিক ৪টার দিকে র‍্যাবের একটি চৌকস অভিযানিক দল বগুড়া সদর থানাধীন মালগ্রাম খন্দকারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আমিরুজ্জামান ওরফে পিন্টু মালগ্রাম খন্দকারপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি ডা. আবু জাফরের পুত্র।

‎র‍্যাব আরও জানায়, পিসিপিআর যাচাই করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গ সংক্রান্ত মোট ৫২টি মামলার তথ্য পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন মামলায় পলাতক ছিলেন বলে জানা যায়।
‎গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‍্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস, প্রতারণা, মাদক, ছিনতাই, অপহরণসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের ধারাবাহিক অভিযান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।