https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 29 July 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

শনিবার কোনো দলকেই অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ডিএমপি কমিশনার

admin
July 29, 2023 6:55 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

শনিবার রাজনৈতিক দলগুলোর অবস্থান কর্মসূচি পালনে অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। শুক্রবার (২৮ জুলাই) রাতে এ তথ্য জানান ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন।

তিনি জানান, শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠন রাজধানী ঢাকার প্রবেশমুখে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। রাজনৈতিক দলগুলো ডিএমপির কাছে এ অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি গ্রহণ করেনি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় শনিবারের সব রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি।

এর আগে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছিলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে রাস্তা আটকাতে দেওয়া হবে না।

ডিএমপি কমিশনার বলেন, কোনো রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে পথ আটকাতে দেওয়া হবে না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

মহাসমাবেশের পর এবার শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করবে তারা।

এদিকে বিএনপির ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতেও মাঠে থাকবে আওয়ামী লীগ। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ইতোমধ্যে এ ঘোষণা দিয়েছে। পাশাপাশি সহযোগী সংগঠনগুলোও থাকবে ঢাকার প্রবেশমুখে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।