https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 31 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

admin
August 31, 2026 4:26 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের গুণাবলি, নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও মানবিক মূল্যবোধ নিয়ে মোটিভেশনাল সেশন, প্যানেল আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং সম্মাননা প্রদান করা হয়।

শনিবার (২৯ আগস্ট) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) প্রাঙ্গণে সামাজিক সংগঠন স্বপ্নপূরণ স্কুল ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) বগুড়া যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে কারিগরি সহযোগিতা দেয় সমষ্টি।
বগুড়া শহরসহ জেলার বিভিন্ন গ্রামীণ ও প্রত্যন্ত এলাকা থেকে আসা ৬০০ জন কৃতী শিক্ষার্থী এতে অংশ নেয়। সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অনুপ্রেরণামূলক ও দক্ষতা উন্নয়নমূলক সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান।

অনুষ্ঠানে মোটিভেশনাল বক্তব্য দেন প্রভাষক শেখ ফারজানা ফেরদৌসী, আইআইডির সিইও সাইদ আহমেদ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ কার্যালয়ের হেড অব কমিউনিকেশনস আব্দুল কাইয়ুম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক প্রকৌশলী আরিফুল ইসলাম, ডাইস্টার হাইটেক পাওয়ার অটোমোবাইলস লিমিটেডের সিইও মো. আব্দুল আলীম শিমুল, মেধা ফাউন্ডেশনের চেয়ারম্যান এনামুল হক এনাম, মো. হাসানুর রহমান, জাগো ফাউন্ডেশনের সাইয়েদ মোহাম্মাদ মুজতবা এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের সভাপতি সুমাইয়া সাফাত।

বক্তারা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নিরাপদ ও দায়িত্বশীল ইন্টারনেট ব্যবহার, নেতৃত্বের গুণাবলি, ক্যারিয়ার পরিকল্পনা, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক মীর মাসরুর জামান (রনি)-এর সঞ্চালনায় ‘ভবিষ্যতের শিক্ষা’ শীর্ষক প্যানেল আলোচনা। এতে অংশ নেন ড. একেএম জাকারিয়া, প্রকৌশলী মো. আরিফুল ইসলাম সাগর ও তাহমিনা পারভিন শ্যামলী। আলোচনায় বর্তমান শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকদের পক্ষে বক্তব্য দেন স্বপ্নপূরণ স্কুলের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান ও ভিবিডি বগুড়ার সাধারণ সম্পাদক আব্দুল কাউয়ুম আকাশ।
ভিবিডি স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন পর্বে নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়। পরে দ্বিতীয় পর্বে অতিথিরা ৬০০ কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, অভিভাবক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, উদ্যোক্তা এবং ভিবিডির স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।