https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 22 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

সারিয়াকান্দি থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়া পুলিশ সুপার

admin
May 22, 2026 7:25 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বগুড়া জেলার সারিয়াকান্দি থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। বৃহস্পতিবার  (২১ মে ২০২৬) তিনি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় কর্মরত অফিসার ও ফোর্সের দৈনন্দিন কার্যক্রম পর্যালোচনা করেন। পাশাপাশি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও প্রশাসনিক নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব হোসাইন মুহাম্মদ রায়হান, সহকারী পুলিশ সুপার গাবতলী সার্কেল, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।