https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 14 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের কাজিপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৮১ হাজার টাকা

admin
September 14, 2026 2:55 pm
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে ওভারলোড ও ঢাকনাবিহীনভাবে বালু পরিবহনের দায়ে চারজনকে মোট ৮১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৩ সেপ্টেম্বর) শিমুলদাইড় এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় এক বৃদ্ধার মৃত্যুর ঘটনার পর দুর্ঘটনা প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) কাজিপুরের মেঘাই এলাকার বালুর পয়েন্টে উপজেলা প্রশাসন ও কাজিপুর থানা পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত বালু বোঝাই করে চলাচল এবং ঢাকনাবিহীনভাবে বালু পরিবহনের দায়ে তিন ট্রাকচালককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া বালুবাহী ট্রাক ওভারলোড করার সঙ্গে সংশ্লিষ্ট বালুর পয়েন্টের ম্যানেজারকে ৫১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
প্রশাসন জানিয়েছে, ওভারলোড ও ঢাকনাবিহীনভাবে বালু পরিবহনের কারণে সড়কে বালু পড়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। জননিরাপত্তা নিশ্চিত ও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।