https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 1 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম-বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

admin
October 1, 2026 11:36 pm
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি: আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে সরকার। আগামী দিনের স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও জনমুখী করতে নিয়মিত নির্বাচনের বিকল্প নেই। এ লক্ষ্যেই আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না।

মতবিনিময় সভায় দেশের চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিদ্যুতের চাহিদা পূরণ এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বা রুফটপ সোলার ব্যবস্থা সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি জানান, ভবন ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করা হবে। উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে বিদ্যুৎ ঘাটতি মোকাবিলার পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ কমানো সম্ভব হবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পিতভাবে ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং জ্বালানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

সারের সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী দাবি করেন, বিরোধী দলের সংসদ সদস্য রয়েছেন এমন কিছু এলাকায় কৃত্রিমভাবে সার সংকট তৈরি করা হয়েছে। এর মাধ্যমে সরকারের সুনাম ক্ষুণ্ন করার চক্রান্ত করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এর আগে গাইবান্ধায় পৌঁছালে সার্কিট হাউসে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলাসংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভায় যোগ দেন প্রতিমন্ত্রী। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।