https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 25 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

৪০ লক্ষাধিক টাকা মূল্যের ইয়াবাসহ পেশাদার নারী মাদক কারবারি সুফিয়াকে গ্রেফতার করেছে ডিবিপুলিশ

admin
January 25, 2025 11:16 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে চল্লিশ লক্ষাধিক টাকা মূল্যের ১৩,৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার নারী মাদক কারবারি সুফিয়া বেগম (৬৮)কে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ।

আজ শনিবার (২৫ জানুয়ারি, ২০২৫ খ্রি.) রাত ১২:৫৫ ঘটিকায় কদমতলী থানার জুরাইনের বিক্রমপুর প্লাজার সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, শনিবার রাতে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একজন মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য জুরাইনের বিক্রমপুর প্লাজার সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের টিম। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নারী মাদক কারবারি সুফিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৩,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ ৮০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত সুফিয়া বেগম একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। এসব ইয়াবা বিক্রয়ের জন্য সে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।