দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি (পলায়ন) ও অসদাচরণের দায়ে বাংলাদেশ পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ ও শৃঙ্খলা-২ শাখা থেকে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চাকরি থেকে বরখাস্ত হওয়া ৬ কর্মকর্তা হলেন—
১. ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) বিপ্লব কুমার সরকার।
২. ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী।
৩. ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম।
৪. ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন।
৫. ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), উখিয়া, কক্সবাজারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস।
৬. ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী।
সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে তাদের বিরুদ্ধে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি (পলায়ন) ও অসদাচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি বিধি অনুযায়ী বরখাস্তের সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে।

