Dhaka ১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির পশুর চামড়া ছাড়াবেন যেভাবে!

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
  • ২ Time View

প্রাণের শহর বিডি ডেস্ক:

সঠিকভাবে কোরবানির পশুর চামড়া ছাড়ানো ও লবণ দিয়ে যথাযথভাবে সংরক্ষণ পদ্ধতি জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পশু জবাইয়ের আগে করণীয়-
কোরবানির পশুকে জবাইয়ের আগে যথেষ্ট বিশ্রাম, গোসল ও পর্যাপ্ত পানি খাওয়াতে হবে। জবাইয়ের স্থান সমতল ও পরিষ্কার হতে হবে। জবাইয়ের স্থানে আগেই মাটিতে বড় একটি গর্ত করে নিতে হবে, যেন রক্ত সহজেই গড়িয়ে ওই গর্তে যেতে পারে।

জবাইয়ের ছুড়ি বড় ও যথেষ্ট ধারালো হতে হবে। জবাইয়ের পর পশুর দেহ থেকে রক্ত ভালোভাবে ঝরে যেতে দিতে হবে। পশুকে শোয়ানো অবস্থায় টানাহেঁচড়া করা যাবে না, যেন ঘর্ষণে চামড়া নষ্ট না হয়।

পরিবেশ দূষণ রোধে কোরবানির বর্জ্য দ্রুত ও সঠিকভাবে অপসারণ করতে হবে, এবং জীবাণুনাশক ছিটিয়ে দিতে হবে। সুবিধাজনক স্থানে অন্য একটি বড় গর্ত করতে হবে, যেন গোবর বা অন্যান্য ময়লা ওই গর্তে রেখে ভালোভাবে ঢেকে দেওয়া যায়।

পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানোর পদ্ধতি-
চামড়া ছাড়ানোর সময় প্রথমেই পশুর সামনের এক পা থেকে বুকের ওপর দিয়ে অন্য পা পর্যন্ত লম্বালম্বিভাবে এবং পেছনের এক পা থেকে অন্য পা পর্যন্ত লেজের গোড়া থেকে প্রায় ৪-৬ ইঞ্চি ওপর দিয়ে লম্বালম্বিভাবে কাটতে হবে। একই সঙ্গে চামড়ার জবাই স্থান থেকে পেটের ওপর দিয়ে লেজের গোড়া পর্যন্ত লম্বালম্বিভাবে কাটতে হবে।

জবাইয়ের পর চামড়া আড়াআড়ি কাটার জন্য সুচালো মাথার ছবি এবং চামড়া ছাড়ানোর জন্য অবশ্যই বাঁকানো মাথার ছুরি ব্যবহার করতে হবে। কোরবানির পশু জবাইয়ের পর রক্তমাখা ছুরি কোনোভাবেই পশুর চামড়ায় মোছা যাবে না, এতে চামড়ার ক্ষতি হতে পারে।

কাঁচা চামড়ার বড় ধরনের ত্রুটি অসতর্কতা, অজ্ঞতা ও ভোতা ছুড়ি ব্যবহারের কারণে হয়ে থাকে। উপযুক্ত প্রশিক্ষণ, সতর্কতা ও বাঁকানো মাথার ধারালো ছুরি ব্যবহারে তা হ্রাস করা সম্ভব।

কাঁচা চামড়া সংরক্ষণ পদ্ধতি-
চামড়া ছাড়ানোর পর এতে লেগে থাকা চর্বি, মাংস, রক্ত, মাটি এবং গোবর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে চামড়ার পানি ঝরিয়ে এরপর লবণ দিতে হবে।

কাঁচা চামড়া ছাড়ানোর পর সংরক্ষণের জন্য গরুর চামড়ার ক্ষেত্রে ৭-৮ কেজি এবং ছাগল-ভেড়ার চামড়ার ক্ষেত্রে ৩-৪ কেজি লবণ দিতে হবে। লবণ এমনভাবে প্রয়োগ করতে হবে যেন চামড়ার ভেতরের সাইডের কোনো অংশ ফাঁকা না থাকে, লবণ সমভাবে চামড়ায় ছড়িয়ে দিতে হবে। চামড়া ছাড়ানোর ৪-৫ ঘণ্টার মধ্যে অবশ্যই লবণ লাগাতে হবে এবং সংরক্ষণের জায়গা একটু ঢালু হতে হবে, যেন চামড়া থেকে পানি ও রক্ত সহজেই গড়িয়ে যেতে পারে।

লবণ দেওয়া চামড়া এমন জায়গায় রাখতে হবে, যেন রোদ বা বৃষ্টির পানি না লাগে এবং বাতাস চলাচল স্বাভাবিক থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কোরবানির পশুর চামড়া ছাড়াবেন যেভাবে!

Update Time : ০৮:৫৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩