Dhaka ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৭ আসনে বিজয়ী আওয়ামী লীগের মোহাম্মদ এ আরাফাত

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট।

মোহাম্মদ এ আরাফাতের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। তার প্রতীক হচ্ছে একতারা।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করা হয়।

ঢাকা-১৭ আসনে মোট ভোটকেন্দ্র ১২৪টি। সবমিলিয়ে ৬০৫টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।

এদিন সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এসব ক্রেন্দ্রে চলে ভোটগ্রহণ। আলোচিত আসনের সংসদ সদস্য ছিলেন আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুতে আসনটি ফাঁকা হয়।
-বাসস।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

রাজশাহীতে নকল সোনা সহ গ্রেফতার ২

ঢাকা-১৭ আসনে বিজয়ী আওয়ামী লীগের মোহাম্মদ এ আরাফাত

আপডেটের সময় : ০১:৩২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩