Dhaka ০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকা প্রতীকে বগুড়ায় এমপি নির্বাচন করতে চান হিরো আলম!

  • Reporter Name
  • Update Time : ০৬:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • ২ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বগুড়া থেকে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় নির্বাচনে ভোট করতে চান। বুধবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এ কথা বলেন হিরো আলম।

তিনি বলেন, এমপি হতে এবার আমি দল থেকে নির্বাচন করবো। কোন দল থেকে নির্বাচন করবো, সেটা আগে আমি বলিনি। আমার অনেক দিনের সংগ্রাম-লড়াই ছিল জনগণের জন্য। এবার আমি এমপি নির্বাচন করবো। প্রধানমন্ত্রী যদি মনে করেন হিরো আলমকে নৌকা দেবেন, তাহলে অবশ্যই আমি ভোট করবো।’

আপনি কোন আসন থেকে মনোনয়ন চান জানতে চাইলে হিরো আলম বলেন, ‘বগুড়া-৬ (সদর) আসন থেকে ভোট করবো। আওয়ামী লীগ যদি বলে দল থেকে নির্বাচন করতে করবো। বিএনপিও যদি দল থেকে বলে ভোট করো আমি ভোট করবো। তবে, প্রধানমন্ত্রী যদি নৌকা দেন অবশ্যই আমি নৌকায় ভোট করতে চাই।’

আপনি নৌকার মনোনয়ন চান প্রশ্নে হিরো আলম বলেন, ‘আমি চাইবো কেন? প্রধানমন্ত্রী যদি নৌকা দেন আমি অবশ্যই ভোট করবো।’

এদিন সকালে হত্যার হুমকির অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে যান হিরো আলম। এসময় তিনি ডিবিপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সেখানে দুপুরের খাবার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নৌকা প্রতীকে বগুড়ায় এমপি নির্বাচন করতে চান হিরো আলম!

Update Time : ০৬:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩