https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 20 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় অনুষ্ঠিত হলো ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’

admin
July 20, 2026 9:21 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বগুড়ায় ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি, বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নজরুলসংগীত, সমবেত সংগীত, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য-সংস্কৃতি এবং বর্ষার সৌন্দর্য তুলে ধরা হয়।

রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জেলা শিল্পকলা একাডেমি, বগুড়া মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনটি ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন, বগুড়ার সার্বিক সহযোগিতায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমি, বগুড়ার কালচারাল অফিসার মাহমুদুল হাসান ।

অনুষ্ঠানের শুরুতে সমবেত সংগীত ও ক্ষুদে শিল্পীদের দলীয় নৃত্য পরিবেশিত হয়। এরপর অতিথিরা বক্তব্য দেন। বক্তারা নতুন প্রজন্মের মধ্যে নজরুলচর্চা, দেশীয় সংস্কৃতির বিকাশ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা নজরুলসংগীত, একক ও দলীয় সংগীত, আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করেন। পরিবেশনাগুলোতে কবি কাজী নজরুল ইসলামের প্রেম, দ্রোহ, সাম্য, মানবতা এবং বর্ষার সৌন্দর্য শিল্পিতভাবে উপস্থাপিত হয়। অনুষ্ঠানটি উপভোগ করেন বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিপ্রেমী দর্শক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের শিক্ষার্থী তাছবিতা এহসান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।