Dhaka ০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় এসআরবি-১২-এর পৃথক তিন অভিযান: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩.৯ কেজি গাঁজা

  • Reporter Name
  • Update Time : ০৯:২৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৯ Time View

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি)। পৃথক তিনটি অভিযানে চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি এবং ৩ দশমিক ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ আভিযানিক দল।
‎
‎বৃহস্পতিবার রাতে ও শুক্রবার (২০ নভেম্বর সকালে বগুড়া জেলার ধুনট, সদর ও শেরপুর থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
‎
‎এসআরবি-১২ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সিপিএসসি বগুড়া, এসআরবি-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদের নেতৃত্বে এসআরবি-১২ ও এসআরবি-১৪, সিপিসি-৩ টাঙ্গাইলের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ধুনট থানার একটি হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি আনন্দ বাবু রায়কে (৩৫) গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তার আনন্দ বাবু রায় বগুড়ার ধুনট উপজেলার কুঠিবাড়ী গ্রামের পূন্য রায়ের ছেলে। পুলিশি সূত্রে জানা যায়, পূর্বপরিকল্পিতভাবে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় তিনি ওই মামলার প্রধান অভিযুক্ত। হামলায় ভুক্তভোগীর মাথা ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই ধুনট থানায় মামলা দায়ের করেন।
‎
‎অন্যদিকে, একই দিনে পৃথক আরেকটি অভিযানে বগুড়া সদর থানার শিববাটি কালিতলা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আশরাফ চৌধুরী ওরফে সোহাগকে (৪৮) গ্রেপ্তার করে এসআরবি-১২-এর সদস্যরা। বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে পরিচালিত এ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শিববাটি কালিতলা এলাকার আব্দুল খালেক চৌধুরীর ছেলে।
‎
‎এদিকে, মাদকবিরোধী অভিযানে ৩ দশমিক ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে, রংপুর থেকে মোটরসাইকেলযোগে মাদক বহন করে কয়েকজন কারবারি বগুড়ার শেরপুরের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সকাল ১১টা ৪৫ মিনিটে এসআরবি-১২, সিপিএসসি বগুড়া ও এসআরবি-১৩ সদর কোম্পানির একটি যৌথ দল শেরপুর থানার ধুনট মোড় আলিয়া মাদ্রাসা গেটসংলগ্ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
‎
‎এ সময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত স্কুটিতে তল্লাশি চালিয়ে ৩ দশমিক ৯ কেজি গাঁজাসহ মো. নুরনবী (৪৫) ও মো. শরিয়তুল্যা মিঞাকে আটক করা হয়। তারা দুজনই কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।
‎
‎অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত স্কুটি, দুটি বাটন মোবাইল ফোন এবং নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।
‎
‎এসআরবি-১২ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। হত্যা চেষ্টা মামলার আসামিকে ধুনট থানা, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে বগুড়া সদর থানা এবং মাদকসহ গ্রেপ্তার দুই ব্যক্তিকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
‎
‎এ বিষয়ে এসআরবি-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, অপরাধ দমন, পলাতক আসামি গ্রেপ্তার এবং মাদক নির্মূলে এসআরবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে অপরাধ ও মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
‎
‎তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় এসআরবি-১২-এর পৃথক তিন অভিযান: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩.৯ কেজি গাঁজা

Update Time : ০৯:২৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬