Dhaka ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎বগুড়ায় সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৬ Time View

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদল।

‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়। পরে মিছিলটি বনানী গোলচত্বর হয়ে আশপাশের মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরার সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সামিউল ইসলাম নাহিদ ও সদস্য সচিব সোহাগ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।

‎সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ সন্ধান সরকার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

‎তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদলের নেতাকর্মীদের সচেতন ও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। যেকোনো ধরনের অপতৎপরতা ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের রাজপথে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

‎এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, রাফি, জাকিরুল, রাজু, আবু হাসান, সবুজ, নাঈম, জোবায়ের সুলতান, পারভেজ ও সাগর। আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য রাহি হাসান, শহর ছাত্রদলের ১২ নম্বর ওয়ার্ডের সভাপতি ফারহান, সাংগঠনিক সম্পাদক তামিম এবং ২১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব ফারহানসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন বিভাগের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎সমাবেশে বক্তারা রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খলা পরিহার করে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

‎বগুড়ায় সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Update Time : ০৮:৫৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬