Dhaka ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার ১৭ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

  • Reporter Name
  • Update Time : ০৩:১৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৫ Time View

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়া মহানগর বিএনপির ১৭ নম্বর ওয়ার্ড শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শুক্রবার (২০২৬) বাদ জুমা বগুড়ার মাটিডালী বন্দর জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বগুড়া জেলা শাখার সম্পাদক ও ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি ফিরোজ আহমেদ বাবুর সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক শামিম রেজা শামিম।
‎
‎এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির ১৭ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি আব্দুল বাসেদ, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান স্বাধীন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আবু বক্কর সিদ্দিক, রকি আহমেদ চাঁন, বগুড়া মহানগর বিএনপির সদস্য সাইদুজ্জামান হীরা, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি নফিজ, বিএনপি নেতা আবু জাফর মিঠু, সিরাজুল, রাফিউল, মামুন, শরিফ ও রনজুসহ ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
‎
‎দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
‎
‎মাটিডালী বন্দর জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
‎
‎দোয়া মাহফিলে বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ার ১৭ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

Update Time : ০৩:১৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬