Dhaka ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া শাজাহানপুরে ইউএনও’র নাম ব্যবহার করে ফোনে চাঁদা দাবি, ফেসবুকে সতর্কতা জারি!

  • Reporter Name
  • Update Time : ১২:৫৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ২ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শাজাহানপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাইফুর রহমানের অফিসিয়াল মুঠোফোন নম্বর ‘ক্লোন’ করে প্রতারণার চক্রান্ত করেছে একটি চক্র। তারা ইউএনও পরিচয়ে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে সরকারি বরাদ্দ (টি-আর) দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে।

জানা গেছে, রবিবার (২০ই এপ্রিল) দুপুরে ০১৬১৩২৫৯৭৬৩ নম্বর থেকে উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক শাহীন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎসহ বেশ কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করে প্রতারকরা। তারা নিজেদের ইউএনও পরিচয় দিয়ে সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ দাবি করে।

বিষয়টি সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্টরা সরাসরি ইউএনও মোঃ তাইফুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন। এরপর প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়। তাৎক্ষণিকভাবে ইউএনও ফেসবুকে একটি সতর্কতামূলক পোস্ট দিয়ে সবাইকে প্রতারকদের ফাঁদে না পড়ার অনুরোধ জানান। পাশাপাশি বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

এদিকে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনও তার ব্যক্তিগত ফেসবুক পেজে এ ঘটনা তুলে ধরে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

ইউএনও মোঃ তাইফুর রহমান জানান, “আমার অফিসিয়াল নম্বর ব্যবহার করে কেউ যদি অর্থ দাবি করে, তাহলে তা নিশ্চিতভাবে প্রতারণা। আমি সবাইকে অনুরোধ করবো এ ধরনের ফোন কল এলে অবশ্যই সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতারক চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়া শাজাহানপুরে ইউএনও’র নাম ব্যবহার করে ফোনে চাঁদা দাবি, ফেসবুকে সতর্কতা জারি!

Update Time : ১২:৫৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫