
শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ‘শেরপুর সাহিত্য চক্র’-এর ৬৫১তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর সাহিত্য চক্রের সভাপতি সুলতান মাহমুদ রনি।
অধিবেশনে সদস্যরা তাদের স্বরচিত লেখা পাঠ করেন। স্বরচিত লেখা পাঠে অংশ নেন মো. আজিজুল হক, বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন, অনন্য রাসেল, মো. আরিফুল ইসলাম, সুব্রত কুমার সেন, মো. শামছউদ্দিন ফিজার, বি. এম. হাফিজুর রহমান, মো. আব্দুল বারী, ফেরদৌস জামান খোকন, লুৎফর রহমান, আ. মান্নান ও সৈকত চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন অমর কৃষ্ণ পাল নাণ্টু, মো. গোলাম রসুল, মু. সাইফুল ইসলাম, শেখ নূর মোহাম্মদ, সুমন মোহন্ত ও আব্দুল করিম।
অধিবেশনে পাঠ করা স্বরচিত লেখার সমালোচনা ও মূল্যায়নের দায়িত্ব পালন করেন জীবনানন্দ পরিষদ, বগুড়ার সাধারণ সম্পাদক অনন্য রাসেল এবং শেরপুর সাহিত্য চক্রের অন্যতম সদস্য কবির সাগর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন।
Reporter Name 














