Dhaka ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় দেওয়াল চাপায় প্রাণ গেলো গৃহবধূর!

  • Reporter Name
  • Update Time : ১১:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • ২ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া সদর উপজেলায় মাটির দেওয়াল চাপায় মৌসুমি আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার নামুজা ইউনিয়নের বড় টেংরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৌসুমি ওই গ্রামের আবু সাঈদের স্ত্রী। বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মন্তাজ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বড় টেংরা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বকুল হোসেন তার পুরাতন মাটির ঘর ভাঙার কাজ করাচ্ছিলেন। সকাল ১০টার দিকে ওই গৃহবধূ এনজিওর কিস্তি পরিশোধ করে ঘরের পেছন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় দেওয়াল ভেঙে মৌসুমি চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই মন্তাজ আরও বলেন, এ দুর্ঘটনায় মৌসুমির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় দেওয়াল চাপায় প্রাণ গেলো গৃহবধূর!

Update Time : ১১:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩