Dhaka ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া শেরপুরের হাপুনিয়া গ্রামের নারীদের ঘরে বসে হস্তশিল্প তৈরি করে ভাগ্যবদল, পণ্য যাচ্ছে দেশের বাইরেও

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৬ Time View

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
‎রান্নাঘরের চিমটে আর ভাতের হাঁড়ির ব্যস্ততা শেষ হতে না হতেই তাঁদের হাতে ছন আর সুতা হয়ে ওঠে নান্দনিক হস্তশিল্প। সংসারের অন্তহীন কাজের ফাঁকে যে সময়টুকু একসময় কেটে যেত অলসতায় আর অভাবের দীর্ঘশ্বাসে, আজ সেই অবসরেই বুনন হচ্ছে সম্ভাবনার নতুন স্বপ্ন। বগুড়ার শেরপুর উপজেলার হাপুনিয়া গ্রামের নারীরা এখন শুধু গৃহিণী নন, তাঁরা হয়ে উঠেছেন পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা অর্জনের অন্যতম কারিগর।

‎অভাবের তাড়নায় একসময় যাঁদের দিন কাটত সংসারের হিসাব কষে, আজ তাঁদের হাতেই বদলে যাচ্ছে হাপুনিয়ার চিত্র। এই পরিবর্তনের পেছনে রয়েছেন গ্রামের উদ্যমী নারী আরজিনা, দুলালী, সুমি, শারমিন, শাপলা, ফাতেমা ও জান্নাতিরা।
‎গ্রামের এসব নারী জানান, আগে সংসারের কাজের বাইরে আয়ের সুযোগ না থাকায় ছোটখাটো চাহিদা পূরণেও অন্যের ওপর নির্ভর করতে হতো। তবে স্থানীয় উদ্যোক্তা রেজাউল করিমের একটি উদ্যোগ তাঁদের জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

‎উদ্যোক্তা তাঁদের বাড়িতে পৌঁছে দেন নির্দিষ্ট নকশা ও কাঁচামাল। সংসারের কাজ সামলে নিজেদের সুবিধামতো সময়ে নারীরা তৈরি করেন নান্দনিক হস্তশিল্প। কাজ শেষে তৈরি পণ্য জমা দিলে হাতে পান নগদ পারিশ্রমিক।
‎এই উপার্জনে কেউ সন্তানের খাতা-কলমের খরচ মেটাচ্ছেন, কেউবা সংসারের টানাপোড়েন কমিয়ে আনছেন স্বস্তি। ঘরের বাইরে না গিয়েও অর্থ উপার্জনের সুযোগ তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। নিজেদের শ্রমে পরিবারের পাশে দাঁড়ানোর আনন্দ তাঁদের চোখেমুখে ছড়াচ্ছে নতুন দীপ্তি।

‎স্থানীয় পর্যায়ে শুরু হওয়া এই উদ্যোগের পরিধি এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের বাজারেও পৌঁছেছে বলে জানিয়েছেন উদ্যোক্তা রেজাউল করিম।
‎তিনি জানান, নারীদের হাতে তৈরি এসব পণ্য নির্দিষ্ট স্থানে সংগ্রহ করে মাসে দুবার ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বড় বড় সুপারশপে পাঠানো হয়। সেখান থেকে মানসম্মত এসব পণ্য বিদেশের বাজারেও যাচ্ছে। গ্রামীণ নারীদের হাতে তৈরি পণ্য দেশের বাইরেও পৌঁছানোয় তিনি গর্বিত।

‎হাপুনিয়ার এই উদ্যোগ শুধু কয়েকটি পরিবারের বাড়তি আয়ের উৎস নয়, গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নেরও একটি সম্ভাবনাময় দৃষ্টান্ত। নারীদের জন্য মানসম্মত প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, নিয়মিত কাঁচামাল সরবরাহ এবং পণ্যের বাজার সম্প্রসারণ করা গেলে এ উদ্যোগ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে।
‎উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এই হস্তশিল্প। একই সঙ্গে বাড়তে পারে নারীদের কর্মসংস্থান ও আর্থিক স্বাবলম্বিতা।

‎একসময় যাঁদের পৃথিবী সীমাবদ্ধ ছিল চার দেয়ালের গণ্ডিতে, আজ তাঁরা নিজেদের সৃজনশীলতা আর পরিশ্রমে লিখছেন সাফল্যের নতুন উপাখ্যান। রান্নাঘর থেকে শুরু হওয়া ছন বোনার সেই গল্প এখন পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি বিদেশের বাজারেও।
‎হাপুনিয়ার নারীদের এই উদ্যোগ প্রমাণ করে, সুযোগ ও সহযোগিতা পেলে গ্রামীণ নারীরাও নিজেদের ভাগ্য বদলের পাশাপাশি পরিবার ও দেশের অর্থনীতিতে রাখতে পারেন গুরুত্বপূর্ণ অবদান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়ার শেরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়া শেরপুরের হাপুনিয়া গ্রামের নারীদের ঘরে বসে হস্তশিল্প তৈরি করে ভাগ্যবদল, পণ্য যাচ্ছে দেশের বাইরেও

Update Time : ০৫:৩৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬