Dhaka ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া শেরপুরে লেখক-শিল্পী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:১৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • ২ Time View

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া শেরপুরে ‘লেখক-শিল্পী ও সুধী সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে শেরপুর সংস্কৃতি পরিষদের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাহিদ হাসান রবিন। শুভ উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না। প্রধান আলোচক ছিলেন কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সিনিয়র সহ-সভাপতি লায়ন মো. আাতিকুর রহমান মিঠু, কবি ও সম্পাদক রবু শেঠ ও প্রত্যয় হামিদ। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক লতিফ আদনান। এই পর্বটি উপস্থাপনা করেন কবি এইচ আলীম।

অনুষ্ঠানটি ছয়টি পর্বে সাজানো ছিল। বিভিন্ন বিষয়ে ২৭ জন গুণীজনকে সংগঠন কর্তৃক সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা প্রদান পর্বে সভাপতিত্ব করেন এনডিপি’র পরিচালক মো. মো. মোসলেহ উদ্দিন আহমেদ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. রেজাউল করিম, বাংলাদেশ শিল্প ব্যাংকের সাবেক পরিচালক কে. এম. মাহবুবার রহমান হারেজ ও শেরপুরের সামিট স্কুল এ্যান্ড কলেজের শিক্ষা প্রশাসক সাইফুল ইসলাম লিপু। এই পর্বটি উপস্থাপনা করেন সংগঠনের সভাপতি কথাসাহিত্যিক নাহিদ হাসান রবিন।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও গান শ্রোতাদের দারুণভাবে বিনোদন দিয়েছে। এছাড়া লিটলম্যাগ সম্পাদকদের সাহিত্য ভাবনা ও সুধীজনদের সাহিত্য ভাবনা শীর্ষক দুটি শিক্ষনীয় পর্ব অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সুধীজন ও ছাত্র-ছাত্রীদের মুগ্ধ করেছে। রাত ৮ টায় সংগীত পরিবেশন শেষে এই পর্বের সভাপতি কণ্ঠশিল্পী এস. এম. আব্দুল হাই বাবু অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়া শেরপুরে লেখক-শিল্পী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত

Update Time : ১০:১৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪