Dhaka ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-৫ শেরপুর ধুনট আসনের সাংসদের স্ত্রীর জানাযা ও দাফন সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ০৩:০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • ২ Time View

মিন্টু ইসলাম:

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমানের সহধর্মিণী খাদিজা হাবিব আর নেই। শুক্রবার ভোর ৫ টা ২০ মিনিটে বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মরহুমা মৃত্যুকালে স্বামী,ছেলে, মেয়ে ও নাতি,নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ আছর শেরপুর উপজেলার দুবলাগাড়ি ঈদগাহ মাঠে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, এমপির বিয়াই রাজবাড়ি-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী কেরামত আলী, বগুড়া ৬ আসনের এমপি রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা সভাপতি মজিবর রহমান মজনু, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক,সহসভাপতি সাইফুল বারী ডাবলু, যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, শেরপুর উপজেলা ভাইসচেয়ারম্যান শাহজামাল সিরাজি, দুবলাগাড়ী ঈদগাহ হাফেজিয়া মাদ্রাসার পরিচালক আব্দুর রহমান,দুবলাগাড়ীতে জানাযার নামাজ পড়ান শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসার অধক্ষ্য হাফিজুর রহমান, শেরপুর স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এরপরে মরহুমার স্বামীর বাড়ি ধুনট উপজেলার নিজ গ্রাম জালশুকা ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পূর্ণ হয়। প্রয়াত খাদিজা হাবিবের ছেলে প্রকৌশলী আসিফ ইকবাল সনি ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মেয়ে ফারজানা দিবা একজন চিকিৎসক।

সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমানের সহধর্মিণীর মৃত্যুতে বগুড়া আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া সদর আসনের সাংসদ রাগেবুল আহসান রিপু, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, ধুনট উপজেলা আ.লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, ধুনট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, ধুনট থানার অফিসার ইনচার্জ ওসি রবিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহসীন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, ধুনট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাতেমুজ্জামান তালুকদার, ধুনট উপজেলা যুবদলের ১নং সিনিয়র সদস্য সুমন খন্দকার, সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান শিতল, ধুনট উপজেলা প্রেসক্লাব সহ কর্তব্যরত সকল প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকগন মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়া-৫ শেরপুর ধুনট আসনের সাংসদের স্ত্রীর জানাযা ও দাফন সম্পন্ন

Update Time : ০৩:০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩