Dhaka ০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় পুরস্কৃত ফরমান আলী’র ‌‘কাঠগোলাপ’ মুভি

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

দেশের বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্য প্রযোজক মো. ফরমান আলী প্রযোজিত ‘কাঠগোলাপ’ ছবিটি মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে। ছবিটি চেন্নাইয়ের ‘শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’সহ বেশ কিছু উৎসবে অংশ নিয়ে পুরস্কার জিতেছে।

এবার এই ছবিটি মালয়েশিয়ায় পুরস্কৃত হয়েছে বলে জানিয়েছেন মো. ফরমান আলী। মালয়েশিয়ার নেভি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেয়। সেখানে ছবিটি ‘বেস্ট ওমেন’স ফিচার ফিল্ম’ শাখায় পুরস্কার পেয়েছে।

প্রযোজক মো. ফরমান আলী উৎসব আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘কাঠগোলাপ’ ছবিটির সকল কলাকুশলীকে আমি আন্তরিক অভিবাদন জানাই। আমাদের ছবিটি বিদেশে দর্শক ও জুরিবোর্ডের প্রশংসা পাচ্ছে, এটি খুবই প্রেরণার আমাদের জন্য।বিদেশে ‘lকাঠগোলাপ ছবিটি ইংরেজি সাবটাইটেল সহ ‘দ্য সেন্টলেস’ নামে প্রদর্শন হচ্ছে।

নারীপ্রধান গল্পে ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা এবং দিলরুবা দোয়েল। অন্যান্য চরিত্র রূপদান করেছেন একে আজাদ সেতু, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ। অপূর্ণ রুবেলের কাহিনী ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। এটি ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ, তদন্তে চার প্রতিষ্ঠান

মালয়েশিয়ায় পুরস্কৃত ফরমান আলী’র ‌‘কাঠগোলাপ’ মুভি

আপডেটের সময় : ১১:৪২:০০ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩