Dhaka ১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাহে রমজান মাসজুড়ে বিনা লাভে চাল বিক্রি করছেন শাহাদাত

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • ২ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্কঃ

রমজানে বিনা লাভে চাল বিক্রি করছেন ঝালকাঠির নলছিটি উপজেলার মুনত্বাকিম ট্রেডার্সের মালিক শাহাদাত ফকির। গত চার বছর ধরে পুরো রমজান মাস জুড়ে পাইকারি দামে চাল বিক্রি করছেন তিনি। এ নিয়ে প্রশংসায় ভাসছেন তিনি।

শাহাদাত ফকির জানান, ব্যবসাতো সারা বছরই করি। রমজান মাস হলো রহমতের মাস। এ মাসে সাধারণ মানুষের জন্য কিছু করতে পারলে অন্যরকম ভালো লাগা কাজ করে। তাই সিদ্ধান্ত নিয়েছি এ মাসে বিনা লাভে চাল বিক্রি করবো। এমনিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি। এ সময়ে সবাইকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত।

তিনি আরও জানান, গত চার বছর ধরে প্রতি রমজানে এ উদ্যোগ নিয়ে থাকি। বিগত রমজানে সাধারণ ক্রেতাদের বেশ সাড়া পেয়েছি। সে সময়ে প্রায় এক হাজার বস্তা চাল মুনাফা ছাড়া বিক্রি করেছি। আশাকরি এবারের রমজানেও ভালো বিক্রি হবে। এ উদ্যোগের কারণে চাল ব্যবসায়ীরা আমার ওপর নাখোশ হন। আমি তাদের আহ্বান করবো আপনারাও রমজানে এ মহৎ কাজে শরিক হন।

তার দোকানে চাল কিনতে আসা নাসির উদ্দিন বলেন, এ সময়ে এক টাকাও মূল্যবান। তার কারণে যদি একশ টাকা বেঁচে যায় সেটি দিয়ে এক কেজি ছোলা কিনতে পারবো। যা আমার অনেক উপকারে আসবে। আমি শাহাদাত ফকির ভাইকে সাধুবাদ জানাই। তার এ মহৎকাজ একটা উদাহরণ হয়ে থাকবে।

এছাড়াও শাহাদাত ফকির বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। করোনাকালীন সময়ে শাবাব ফাউন্ডেশনের মাধ্যমে করোনায় মৃত মানুষদের দাফনকাজ করে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার মায়ের (সামসুন্নেহার ফাউন্ডেশন) নামে একটি সংগঠন করেছেন তিনি। ওই ফাউন্ডেশন থেকে অসহায় রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিতেন।

এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ জানান, এটা নিশ্চয়ই একটি মানবিক কাজ। আমি তাকে সাধুবাদ জানাই।।

প্রাণের শহর বিডি/ অনলাইন…

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মাহে রমজান মাসজুড়ে বিনা লাভে চাল বিক্রি করছেন শাহাদাত

Update Time : ০৬:৪৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩