
দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
২০ জুলাই রোজ বৃহ্স্পতিবার দুপুরে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের গোসাইবাড়ী কলেজের নব-নির্মিত একাডেমিক বহুতল ভবন ও শহীদ মিনার এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর ধনুটের গণমানুষের এমপি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন আমাদের সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হয়েছে, অনেক গরীবরাও লেখাপড়া করতে পারে সেজন্য কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ কেউ থাকবেনা নিরক্ষর শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ।
এসময় আরও উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জানে আলম, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল হাই খোকন এবং গোসাইবাড়ী কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী, এবং ধুনট উপজেলা আওয়ামীলীগ, গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Reporter Name 














