বগুড়া প্রতিনিধি:
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) বগুড়ার সব উপজেলা, পৌর ও কলেজ ইউনিটে প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখা।
সোমবার (৯ নভেম্বর) বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সোহান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পাশা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা ছাত্রদলের অধীন সব উপজেলা, পৌর ও কলেজ ইউনিটের নেতৃবৃন্দকে আগামীকাল নির্ধারিত কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এদিকে, কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সব ইউনিটের নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিটগুলোকে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

