https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকামঙ্গলবার, 10 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া সারিয়াকান্দি উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

admin
নভেম্বর 10, 2026 12:05 পূর্বাহ্ন
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎বগুড়ার সারিয়াকান্দি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেলে সারিয়াকান্দি পাবলিক মাঠে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সারিয়াকান্দী উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারিয়াকান্দী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. সিরাজুল ইসলাম ফুল।
‎
‎বক্তব্যে তিনি উদীচীর দীর্ঘ সাংস্কৃতিক পথচলা, শিল্প-সাহিত্য চর্চা এবং সমাজে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টিতে সংগঠনটির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে উৎসবমুখর আবহের সৃষ্টি হয়। সংগীত, সংস্কৃতি ও শিল্পচর্চার সম্মিলনে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
‎
‎উদীচীর ৫৮ বছরের সাংস্কৃতিক অভিযাত্রাকে স্মরণীয় করে রাখতে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয় শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।