https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকামঙ্গলবার, 10 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরের শালফা যুব সমাজের উদ্যোগে খেলার মাঠ সংস্কার, এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতা কামনা

admin
নভেম্বর 10, 2026 12:40 পূর্বাহ্ন
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের এস আর চৌধুরী দাখিল মাদ্রাসার খেলার মাঠ সংস্কারে উদ্যোগ নিয়েছেন স্থানীয় যুব সমাজ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ায় বন্ধ রয়েছে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলা। এমন পরিস্থিতিতে মাঠটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন গ্রামের উদ্যমী যুবকেরা।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় এ মাঠে নিয়মিত ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন হতো। গ্রামের শিশু-কিশোর ও তরুণদের পদচারণায় মুখর থাকত মাঠটি। কিন্তু দীর্ঘদিন সংস্কার ও প্রয়োজনীয় পরিচর্যার অভাবে মাঠটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে খেলাধুলা থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে নতুন প্রজন্ম।

 

এ অবস্থায় শালফা যুব সমাজ নিজেদের উদ্যোগে মাঠটি সংস্কারের কাজ শুরু করেছেন। তবে মাঠটি পুরোপুরি খেলাধুলার উপযোগী করে তুলতে প্রয়োজন পর্যাপ্ত অর্থ, মাটি ভরাট ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন।
গ্রামের সাবেক খেলোয়াড় রাশেদুল হক, ইনছান আলী, গাজিউর রহমান, আতিকুর রহমান, এরশাদ আলী বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঠটি সংস্কার করা হলে নতুন প্রজন্ম আবারও খেলাধুলার সুযোগ পাবে। তাই যুব সমাজের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মাঠ সংস্কারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

 

এলাকাবাসীর প্রত্যাশা, শালফা যুব সমাজের এই উদ্যোগে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবেন। সম্মিলিত সহযোগিতায় মাঠটি সংস্কার হলে আবারও প্রাণ ফিরে পাবে গ্রামের ক্রীড়াঙ্গন। শিশু-কিশোর ও তরুণদের জন্য তৈরি হবে সুস্থ বিনোদন ও প্রতিভা বিকাশের সুযোগ।
স্থানীয় সংরক্ষিত মহিলা সদস্য ফুলেরা খাতুন বলেন, গ্রামের ছেলেমেয়েদের খেলাধুলার জন্য একটি ভালো মাঠ অত্যন্ত প্রয়োজন। যুব সমাজ যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। মাঠটি সংস্কারে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।

 

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু বলেন, খেলাধুলার বিকাশ ঘটানোর জন্য ভাল মাঠের বিকল্প নেই। যে সকল খেলার মাঠ সংস্কারের প্রয়োজন রয়েছে সেই এলাকার লোকজন উপজেলা প্রশাসন বরাবর একটি আবেদন দিলে মাঠ সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।