https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকামঙ্গলবার, 10 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার সারিয়াকান্দিতে অসুস্থ নেতাকর্মীদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল ‎

admin
নভেম্বর 9, 2026 11:59 অপরাহ্ন
Link Copied!

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎বগুড়ার সারিয়াকান্দিতে অসুস্থ বিএনপি নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গেলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ফুল।
‎
‎সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেলে তিনি সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন অসুস্থ নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
‎
‎হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সারিয়াকান্দি পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ ইউনুস আলী মন্ডলের ছেলে মোঃ স্বাধীন এবং পৌর বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সফিকুল ইসলাম। তাঁদের অসুস্থতার খবর পেয়ে সময়ক্ষেপণ না করে হাসপাতালে ছুটে যান বিএনপি নেতা মোঃ সিরাজুল ইসলাম ফুল।
‎
‎এ সময় তিনি অসুস্থদের চিকিৎসার খোঁজখবর নেন, তাঁদের পাশে কিছু সময় অবস্থান করেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
‎
‎রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সহকর্মী ও নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ দলীয় নেতাকর্মীদের মধ্যে আন্তরিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতার এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
‎
‎স্থানীয় রাজনৈতিক মহলে এ ধরনের মানবিক উদ্যোগকে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সাংগঠনিক বন্ধন সুদৃঢ় করার সহায়ক হিসেবে দেখা হচ্ছে।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।