Dhaka ০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ চলচ্চিত্র অভিনেত্রী “সুচন্দা”র শুভ জন্মদিন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ০১:২৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • ১ সময় দৃশ্য

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

কোহিনূর আক্তার সুচন্দা
জন্মঃ ১৯ সেপ্টেম্বর, ১৯৪৭
যশোরে জন্ম নেয়া বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ১৯৬০ এর দশকে অভিনয় জীবন শুরু করেন। তার ছোট বোন ববিতা ও চম্পা ঢালিউডের দুই অভিনেত্রী। অভিনেতা রিয়াজ তার চাচাত ভাই।

সুচন্দা
Shuchanda
জন্ম: ১৯ সেপ্টেম্বর ১৯৪৭
যশোর, খুলনা, বাংলাদেশ

সুচন্দা ১৯৬৫ সালে অভিনয় শুরু করেন প্রখ্যাত অভিনেতা কাজী খালেকের একটা প্রামাণ্যচিত্রে। সুভাষ দত্ত পরিচালিত কাগজের নৌকা চলচ্চিত্রের মাধ্যমে ১৯৬৬ সালে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। পরবর্তীকালে, ১৯৬৭ সালে হিন্দু পৌরাণিক কাহিনী নিয়ে চলচ্চিত্র বেহুলায় অভিনয় করেন। এতে তিনি রাজ্জাকের বিপরীতে অভিনয় করেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য ছবি জীবন থেকে নেয়া। এছাড়াও ৬০ এর দশকের শেষের দিকে গোলাম মুস্তফার বিপরীতে চাওয়া পাওয়া, আজিমের বিপরীতে নয়নতারা, রাজ্জাকের বিপরীতে সুয়োরানী দুয়োরানী এবং ৭০ এর দশকে যে আগুনে পুড়ি, কাচের স্বর্গ, অশ্রু দিয়ে লেখা তার উল্লেখযোগ্য চলচ্চিত্র।

অভিনয়ের পাশপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন। জহির রায়হানের জীবদ্দশায় টাকা আনা পাই ও প্রতিশোধ চলচ্চিত্র দুটি প্রযোজনা করেন। এছাড়াও তিনকন্যা, বেহুলা লখীন্দর, বাসনা ও প্রেমপ্রীতি চলচ্চিত্রগুলো প্রযোজনা করেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘সবুজ কোট কালো চশমা’। ২০০৫ সালে স্বামী জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাসের আলোকে চলচ্চিত্র নির্মাণ করেন এবং সেরা প্রযোজক ও পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

চলচ্চিত্রের তালিকা
পুরস্কার ও সম্মাননা
বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল
২০০৬ মেরিল প্রথম আলো পুরস্কার সেরা চলচ্চিত্র হাজার বছর ধরে (২০০৫)
২০০৮ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র (প্রযোজক) হাজার বছর ধরে (২০০৫)
সেরা পরিচালক হাজার বছর ধরে (২০০৫) বিজয়ী
২০১০ সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা –
২০১৭ দশম স্ট্যান্ডার্ড চার্টার্ড-দ্য ডেইলি স্টার জীবনের জয়গান আজীবন সম্মাননা
২০১৯ ফজলুল হক স্মৃতি পুরস্কার চলচ্চিত্রে বিশেষ অবদান।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক জেলা প্রশাসকসহ তিনজন আটক

আজ চলচ্চিত্র অভিনেত্রী “সুচন্দা”র শুভ জন্মদিন

আপডেটের সময় : ০১:২৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩