Dhaka ০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ দিনের সফরে গোপালগঞ্জ পৌছেছেন

  • Reporter Name
  • Update Time : ০১:২৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
  • ০ Time View

প্রাণের শহর বিডি ডেস্ক:

বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ জেলা গোপালগঞ্জ এ পৌছেছেন। দুই দিনের এই সফরে তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

আজ সকালে প্রধানমন্ত্রী মোটরশোভাযাত্রাসহ তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে সড়কপথে গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী আজ বিকেলে টুঙ্গিপাড়ায় যাবেন।

প্রধানমন্ত্রী কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন।

টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতে যোগ দেবেন। প্রধানমন্ত্রী সেখানে রাতে থাকবেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কাল রোববার সকালে টুঙ্গিপাড়ার স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ওই দিন বিকেলে তিনি টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ দিনের সফরে গোপালগঞ্জ পৌছেছেন

Update Time : ০১:২৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩