https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 28 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

আজ বগুড়ায় দুই দিনব্যাপী কবি সম্মেলন শুরু হচ্ছে

admin
November 28, 2025 7:13 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বগুড়া লেখক চক্রের আয়োজনে আজ শুক্রবার (২৮ নভেম্বর) দুই দিনব্যাপী কবি সম্মেলন শুরু হতে যাচ্ছে। সকাল ১০টায় শহরের জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করবেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। এতে প্রধান অতিথি থাকবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহা. হাছানাত আলী।

সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক জানান, এরই মধ্যে জেলার বাইরে দুই শতাধিক কবি-সাহিত্যিককে আমন্ত্রণ জানানো হয়েছে।

দুই দিনব্যাপী সম্মেলনে উদ্বোধনী ও সমাপনী ছাড়াও থাকছে দুটি সেমিনার পর্ব, তিনটি আলোচনা পর্ব এবং চারটি স্বরচিত কবিতা পাঠ পর্ব।
কবি সম্মেলনের দ্বিতীয় দিন দুপুর ১২টায় প্রতিবছরের মতো এ বছরও ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে লেখক চক্র পুরস্কার দেওয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।