শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
ঢাকার একটি নির্মাণাধীন ভবনের ৮ তলা থেকে পড়ে সফিকুল ইসলাম ওরফে ‘ডিপজল’ (২০) নামে বগুড়ার শেরপুরের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
নিহত সফিকুল ইসলাম শেরপুর উপজেলার বাংড়া পদ্দারপাড়া এলাকার তৈফিজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয়ভাবে আলম রং মিস্ত্রির ভাই হিসেবে পরিচিত ছিলেন।
জানা গেছে, দুপুরের খাবার খাওয়ার পর সফিকুল ঢাকার একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ভবনের ৮ তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সফিকুলের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের পক্ষ থেকে তার মরদেহ বগুড়ায় আনার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

