https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 11 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

আটকেপড়া ৮ ছাত্রকে উদ্ধার করলো মীরসরাই ফায়ার স্টেশনের সদস্যগণ

admin
July 11, 2025 11:41 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:

অতিবৃষ্টিতে আটকে পড়া ৮ ছাত্রকে উদ্ধার করেছে মীরসরাই ফায়ার স্টেশনের সদস্যগণ। সময় স্থানীয় পুলিশ সদস্যগণ তাদের সহযোগিতা করেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের মীরসরাইয়ে রূপসী ঝরনায় বেড়াতে গিয়ে এই ৮ ছাত্র আটকে পড়েন। গত ৯ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে ঢাকা কলেজ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ও আর্মি ইউনিভার্সিটির ৮ ছাত্রকে উদ্ধারের জন্য দ্রুত ঘটনাস্থলে ছুটে যান মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা।

 

দৈনিক প্রথম আলো, কালের কণ্ঠ, বিডিনিউজ ২৪.কম, বাংলা ট্রিবিউন সহ বিভিন্ন গণমাধ্যমে এর সংবাদ প্রচারিত হয়। জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টায় নুরনবী নামে এক কলার জানান, ঢাকা কলেজ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ও আর্মি ইউনিভার্সিটির ৮ ছাত্র ঢাকা থেকে চট্টগ্রামের রূপসী ঝরনায় ঘুরতে গিয়েছিলেন। সীতাকুণ্ডের বড় দারোগাহাট থেকে তারা হাঁটাপথে ট্র্যাকিং করে মীরসরাই থানাধীন রূপসী ঝরনায় ঘুরতে যান সকালে। ঝরনা ঘুরে-বেড়িয়ে ফেরার পথে দেখেন অতিবৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথগুলো পানিতে পূর্ণ হয়ে তীব্র স্রোতস্বিনী নদীতে পরিণত হয়েছে। তাদের মধ্যে ৪ জন সাঁতার জানতেন, আর ৪ জন জানেন না। তীব্র স্রোত পাড়ি দিয়ে তাদের পক্ষে ফেরা সম্ভব নয়, এমনকি যারা সাঁতার জানেন তাদের পক্ষেও নয়। তিনি তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯-এর কাছে অনুরোধ জানান।

তিনি আরও জানান, কল রিসিভ করে এএসআই কাজল তাৎক্ষণিকভাবে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান এবং কনস্টেবল মামুন মিরসরাই থানায় বিষয়টি উদ্ধার তৎপরতায় যুক্ত হওয়ার জন্য জানান। পরবর্তীতে কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন ৯৯৯ পুলিশ-এর এএসআই হারুনুর রশীদ এবং ৯৯৯-এ দায়িত্বপালনকারী ফায়ারফাইটার মোঃ হানজালা।

৯৯৯ থেকে সংবাদ পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল অ্যাম্বুলেন্সসহ দ্রুত রওনা দেয়। পরবর্তীতে মীরসরাই থানার একটি দল উদ্ধার তৎপরতায় যুক্ত হয়। এ সময় পুলিশের সদস্যরা তাদের সহযোগিতা করেন। উদ্ধারকারীদের শেষ পর্যন্ত প্রচণ্ড বৃষ্টির মধ্যে হাঁটাপথে ঘটনাস্থলে যেতে হয়েছে। উদ্ধার-প্রচেষ্টায় তীব্র স্রোতের মধ্যে দড়ি টাঙ্গিয়ে পর্যটক ৮ ছাত্রকে নিরাপদে পার করে নিয়ে আসা হয় এবং নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের এক দুঃসাহসিক অভিযান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।