https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 31 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

ভ্যাপসা গরমে হাঁসফাঁস করবে দেশের অর্ধেকের বেশি অঞ্চল, রাতেও মিলতে নাও পারে স্বস্তি

admin
May 31, 2026 11:32 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সারাদেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টা ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণে জানা গেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও গরমের অনুভূতি স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে।

বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা, ঢাকা, ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলায় ভ্যাপসা গরম বেশি অনুভূত হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

আকাশ অধিকাংশ সময় পরিষ্কার অথবা আংশিক মেঘলা থাকতে পারে। বাতাসের গতি কম থাকলে গরমের অস্বস্তি আরও বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে লোডশেডিং ও বাতাসহীন পরিস্থিতিতে জনজীবনে ভোগান্তি বাড়তে পারে। অন্যদিকে কোথাও আকাশ মেঘলা থাকলে তাপমাত্রা কিছুটা কম অনুভূত হলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা পরিবেশ বজায় থাকতে পারে
এদিকে দক্ষিণ চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে আগামী ২৪–৩৬ ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অপেক্ষাকৃত ভারী বৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বিশ্লেষকরা জানিয়েছেন, যেসব এলাকায় বৃষ্টি হবে সেখানে সাময়িকভাবে স্বস্তি ফিরতে পারে। তবে বৃষ্টিহীন অঞ্চলে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
🕘 পূর্বাভাস প্রকাশের সময়: রাত ৯:৪৫ মিনিট
📅 তারিখ: ৩১ মে ২০২৬।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।