https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 24 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা জারি

admin
July 24, 2025 8:55 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি করেছে নির্বাচন কমিশন— ইসি।

বুধবার (২৩ জুলাই) দেশীয় পর্যবেক্ষক এবং গণমাধ্যমের জন্য আলাদা দুটি নীতিমালার সঙ্গে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমের নীতিমালাটিও জারি করা হয়।

নীতিমালা অনুযায়ী, বিদেশিরা নির্ধারিত আবেদনপত্র পূরণ করে ই-মেইল বা ফ্যাক্স করে পাঠাতে পারবেন। বাংলাদেশে অবস্থিত দেশগুলোর দূতাবাসের মাধ্যমেও আবেদন করা যাবে। কমিশন বিজ্ঞপ্তি দেয়ার ৩০ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে।

এক্ষেত্রে কমিশন কাউকে যোগ্য মনে করলে জননিরাপত্তা বিভাগকে তা যাচাই করে দিতে বলবে। এরপর বাছাই করে আবেদনকারীদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসা দেয়ার জন্য পাঠাবে ইসি। তবে মন্ত্রণালয় ইসিকে যথাযথ ব্যাখ্যা না দিয়ে কারও ভিসা প্রত্যাখান করতে পারবে না। এ বিষয়ে সার্বিক চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি।

বুধবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বলেন, নতুন নীতিমালা জারি হওয়ায় ২০২৩ সালের নীতিমালাটি বাতিল হলো। বিদেশি পর্যবেক্ষকদের জন্য ৩০ দিনের সময় দিয়ে আবেদন আহ্বান করবে ইসি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।