https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 28 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ২৫০ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেপ্তার

admin
August 28, 2026 12:05 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বগুড়া মহানগরের দক্ষিণ গোদারপাড়ায় অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রফিকুল ইসলাম (৩৬) নামে এক তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহানগরের ১৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার রফিকুল ইসলাম দক্ষিণ গোদারপাড়ার মো. আলম মন্ডলের ছেলে। অভিযানকালে তার নিজ দখলীয় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া জানায়, ইয়াবার একটি চালান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করার তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় রফিকুলকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। সংশ্লিষ্টদের দাবি, গ্রেপ্তার রফিকুলের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
ইয়াবার চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সরকার ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।