https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 6 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসবো : বিবিসিকে তারেক রহমান

admin
October 6, 2025 3:47 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

শিগগিরই লন্ডন থেকে দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিবিসি বাংলাকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। সোমবার (৬ অক্টোবর) সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশ করা হয়।

এখনও দেশে ফেরেননি কেন, এমন প্রশ্নে জবাবে তারেক রহমান বলেন, কিছু সঙ্গত কারণে ফেরা হয়নি। তবে সময় তো চলে এসেছে মনে হয়, ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব।

তিনি আরও বলেন, রাজনীতি যখন করি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলি— নির্বাচনের সঙ্গে, রাজনৈতিক দল এবং রাজনৈতি কর্মীর ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে জনগণের প্রত্যাশিত একটি নির্বাচন হবে, সেই নির্বাচন থেকে কীভাবে দূরে থাকব?
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে- নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, তখন জনগণের সঙ্গে, জনগণের মাঝেই থাকব।

নির্বাচনে অংশ নিয়ে বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে তারেক রহমানকে দেখতে পাব কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটির সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। আর বিএনপির ক্ষেত্রে হলে সেটি দল সিদ্ধান্ত নেবে।

খালেদা জিয়া আসন্ন নির্বাচনে কোনো ভূমিকায় থাকবেন কিনা এমন প্রশ্নে তারেক রহমান বলেন, আপনি এমন একজন মানুষের কথা বলেছেন, যিনি বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার যতবার হরণ করা হয়েছে, ততবার তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছেন। এবারও আপনাদের সবার চোখের সামনেই ঘটেছে, কীভাবে স্বৈরাচারের সময় তার ওপর অত্যাচারের খড়গ নেমে আসে। কিন্তু তিনি আপস করেননি।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলখানায় নেওয়া হয়। আমরা দেখেছিলাম জেলে একজন সুস্থ মানুষ গেছে। অথচ, বেরিয়ে এসেছেন একজন অসুস্থ মানুষ। তাকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। এসব ঘটনা দেশবাসী জানেন। তারপরেও বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য যে মানুষটির এতবড় অবদান রয়েছে, আমি সেই দলের একজন কর্মী হিসেবে বিশ্বাস করি, গণতন্ত্রকে পুনপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসেবে অনুষ্ঠিত হতে যাওয়া জনপ্রত্যাশিত নির্বাচনে ওনার শারীরিক সক্ষমতা অ্যালাউ করলে নিশ্চয়ই তিনি কিছু না কিছু ভূমিকা রাখবেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।