https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 10 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

এসএসসিতে রাজশাহী বোর্ডে সেরা বগুড়া

admin
August 10, 2026 5:48 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে বগুড়া জেলা। এ জেলায় পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও বগুড়া রয়েছে সবার ওপরে।
বগুড়া জেলায় এ বছর মোট ৩২ হাজার ১৯৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২৩ হাজার ৩৮৯ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৭৮ জন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফরাত জেরিন।
রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত জেলাভিত্তিক ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর বোর্ডের অধীনে থাকা আট জেলায় মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। বোর্ডে গড় পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন।

পাসের হারে বগুড়ার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে জয়পুরহাট। এ জেলায় ৮ হাজার ৪৯১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫ হাজার ৭৩৪ জন। পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৪৭ জন।
চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজার ২৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮ হাজার ৬২৩ জন। এ জেলার পাসের হার ৬৫ দশমিক ১৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৩৮ জন।

নওগাঁয় ২১ হাজার ২৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ হাজার ২৮৪ জন। পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৩০ জন।
রাজশাহী জেলায় ২৭ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭ হাজার ২৩৯ জন। পাসের হার ৬২ দশমিক ২৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৪৯ জন।
নাটোরে ১৫ হাজার ৭৪২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯ হাজার ৬৪২ জন। পাসের হার ৬১ দশমিক ২৫ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৪ জন।

পাবনায় ২৬ হাজার ১৮১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫ হাজার ৯০৭ জন। পাসের হার ৬০ দশমিক ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৭০ জন।
অন্যদিকে, পাসের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে সিরাজগঞ্জ জেলা। এ জেলায় ৩১ হাজার ২৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮ হাজার ২৬৮ জন। পাসের হার ৫৮ দশমিক ৪৫ শতাংশ। তবে জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯০৭ জন।
মেয়েদের সাফল্য বেশি
রাজশাহী শিক্ষা বোর্ডে এবার ছাত্রীদের পাসের হার ছেলেদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বোর্ডে মোট ৯২ হাজার ৭৭৩ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৩ হাজার ১৯১ জন। তাদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ।

অন্যদিকে, ৮৩ হাজার ২৭১ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৮ হাজার ৮৯৫ জন। মেয়েদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ।
অর্থাৎ, ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার ১৩ দশমিক ৪০ শতাংশ পয়েন্ট বেশি।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফরাত জেরিন বলেন, “শিক্ষা বোর্ডের সবচেয়ে ভালো ফলাফল করেছে বগুড়া জেলা। সেখানকার শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে ভালোভাবে লেখাপড়া করার কারণে।”

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।