https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 10 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

admin
October 10, 2026 11:18 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির, বিপিএম।

সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনার পাশাপাশি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, বিপিএম; অতিরিক্ত আইজিপি (ফাইন্যান্স) মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা); অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম; অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা); অতিরিক্ত আইজিপি ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা); এসআরবির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ, বিপিএম (সেবা); স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান; বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার; ডিআইজি (ফাইন্যান্স) মো. আতিকুর রহমান, বিপিএম; অতিরিক্ত ডিআইজি (কনফিডেনশিয়াল) মোহাম্মদ শরীফ উদ্দিন; অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) খন্দকার শামিমা ইয়াছমিন এবং বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর কামরুল হাসান তালুকদার, পিপিএম (সেবা)।

এ ছাড়া সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. মোর্শেদ হাসান খান, সৈয়দ রফিকুল হক এবং মোহাম্মদ তফাজ্জল হোসেন, এফসিএ।

সভায় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং কোম্পানি সচিব সাইফুল আলম, এফসিএস।

সভায় ব্যাংকের বিনিয়োগ প্রস্তাব ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে পরিচালনা পর্ষদের নিয়মিত কার্যক্রম সম্পন্ন হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।