https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 8 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের হিমছড়িতে গোসলে নেমে বগুড়ার অরিত্রসহ ৩ জনের মৃত্যু

admin
July 8, 2025 6:39 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম সাদমান রহমান সাবাব (২১)। তিনি ঢাকা মিরপুরের এ/৭ পল্লবী দক্ষিণ এলাকার বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে।

নিখোঁজ অপর দুই শিক্ষার্থী হলেন—বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান এবং বগুড়া সদরের নারুলি দক্ষিণ এলাকার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ।

সি সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, পাঁচ বন্ধু মিলে কক্সবাজারে ঘুরতে আসেন। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী। সকালে তারা হিমছড়ি সৈকতে যান। এ সময় দুজন বাঁধের ওপর থাকলেও তিনজন নিচে নেমে গোসলে যান। হঠাৎ বড় ঢেউয়ের তোড়ে তারা সাগরে ভেসে যান। তাদের মধ্যে সাদমানের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকি দুজন এখনো নিখোঁজ।

তিনি আরও জানান, আবহাওয়া খারাপ ও সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার তৎপরতা জটিল হয়ে পড়েছে। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।