https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 28 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনী প্রধান কর্তৃক কক্সবাজার এরিয়া পরিদর্শন এবং মেরিন ড্রাইভ রেইস-২০২৫ এর পুরস্কার বিতরণ

admin
February 28, 2025 3:43 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

Sena

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ (শুক্রবার): কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী উপস্থাপন এবং সর্বস্তরে সুস্থতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে ‘RIDE FOR GLORY’ এই বার্তাকে ধারণ করে, প্রথমবারের মত বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এবং জেলা প্রশাসন, কক্সবাজার এর উদ্যোগে আজ (২৮ ফেব্রুয়ারি ২০২৫) মেরিন ড্রাইভ রেইস-২০২৫ (সাইক্লিং প্রতিযোগিতা) আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৬টি ক্যাটাগরিতে ২৬ জন নারী ও ৩৭৪ জন পুরুষসহ সর্বমোট ৪০০ জন দেশি-বিদেশি সাইকেলিস্ট অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই প্রতিযোগিতায় প্রফেশনাল (১৩-৪৪ বছর) ১১০ কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে সেরা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে কর্পোরাল ফাতেমা খাতুন (বাংলাদেশ সেনাবাহিনী) ও মিজানুর রহমান। এ্যামেচার (১৩-৪৪ বছর) ৫৫ কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে সেরা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে Laura Turrini (ব্রাজিল) ও সৈয়দ মুবিন। এছাড়াও, নারী-পুরুষ উভয় ক্যাটাগরির (১৩-৪৪ বছর বয়সী) প্রথম ১০ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন এর অভিজ্ঞ বিচারক মন্ডলী এই প্রতিযোগিতা আয়োজনে সার্বিক সহায়তা করেন। মেরিন ড্রাইভ রেইস-২০২৫ পর্যটন শহর হিসেবে কক্সবাজার এর ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি সর্বসাধারণের মনোদৈহিক সুস্থতা বজায় রাখতে যথেষ্ট উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করেছে। উল্লেখ্য, কক্সবাজার এরিয়া পরিদর্শনকালে গতকাল (২৭ ফেব্রুয়ারি ২০২৫) সেনাবাহিনী প্রধান ট্রাস্ট ব্যাংক কর্তৃক আয়োজিত ‘কর্পোরেট নাইট- ২০২৫’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।সংবাদ বিজ্ঞপ্তি

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।